রোদে পোড়া ত্বকে স্বস্তি দেবে তরমুজ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা মূলত সানবার্নের লক্ষণ। অনেকেই এই সমস্যা থেকে বাঁচতে দামি স্কিন কেয়ার পণ্যের দিকে ঝুঁকছেন। কিন্তু সহজ সমাধানটা হয়তো আপনার ঘরেই আছে। আর সেটি হলো তরমুজ।

রসালো এই গ্রীষ্মকালীন ফলটি শুধু শরীর ঠান্ডা রাখে না, ত্বকের জন্যও দারুণ উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, তরমুজের মধ্যে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। যা ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। গরমে যখন ত্বক দ্রুত আর্দ্রতা হারায়। তখন এই ফলটি হতে পারে স্বস্তির এক প্রাকৃতিক উপায়।

কেন তরমুজ ত্বকের জন্য ভালো?

তরমুজে রয়েছে ভিটামিন এ, সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন। এই উপাদানগুলো ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। বিশেষ করে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে যে ক্ষতি হয়। তা কমাতে তরমুজ কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের জ্বালা, লালচে ভাব ও র‍্যাশ কমাতেও সহায়ক।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তরমুজ ত্বককে সতেজ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। গরমে ক্লান্ত ত্বককে মুহূর্তেই প্রাণবন্ত করে তুলতে পারে এই ফল।

সানবার্নে কীভাবে ব্যবহার করবেন তরমুজ?

তরমুজ খাওয়ার পাশাপাশি সরাসরি ত্বকেও ব্যবহার করা যায়। ঘরে বসেই খুব সহজ কিছু উপায়ে তৈরি করে নিতে পারেন তরমুজের স্কিন কেয়ার।

তরমুজের আইস কিউব

গরমে বাইরে থেকে ফিরে ত্বক জ্বলতে থাকলে তরমুজের আইস কিউব হতে পারে তাত্ক্ষণিক স্বস্তির উপায়। তরমুজের রস বের করে আইস ট্রেতে জমিয়ে নিন। তারপর সেই বরফ ত্বকের ওপর আলতো করে ঘষুন। এতে ত্বক ঠান্ডা হবে, জ্বালা কমবে এবং রক্ত সঞ্চালন বাড়বে। নিয়মিত ব্যবহার করলে ত্বক আরও উজ্জ্বল দেখাবে।

তরমুজের স্ক্রাব

ত্বকের মরা কোষ দূর করতে স্ক্রাব খুব জরুরি। তরমুজে থাকা প্রাকৃতিক অ্যাসিড ত্বককে আলতোভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এক কাপ চিনির সঙ্গে আধা কাপ নারকেল তেল মিশিয়ে নিন। এরপর তাতে ২-৩ চামচ ম্যাশ করা তরমুজ যোগ করুন। স্নানের সময় এই স্ক্রাব ব্যবহার করলে ত্বক হবে নরম ও মসৃণ।

ট্যান দূর করার মাস্ক

রোদে ত্বক কালচে হয়ে গেলে তরমুজ ও শসার মিশ্রণ দারুণ কাজ করে। তরমুজের রসের সঙ্গে সমপরিমাণ শসার রস মিশিয়ে ত্বকে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ট্যান কমবে এবং ত্বক পরিষ্কার ও সতেজ দেখাবে।

উজ্জ্বল ত্বকের জন্য ফেসপ্যাক

তরমুজের ম্যাশের সঙ্গে টকদই মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে পারেন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকে প্রাকৃতিক জেল্লা আসবে এবং শুষ্কতা কমবে।

কিছু সতর্কতা

প্রাকৃতিক উপাদান হলেও তরমুজ সবার ত্বকে একইভাবে কাজ নাও করতে পারে। তাই নতুন কিছু ব্যবহার করার আগে হাতের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। কোনো ধরনের অ্যালার্জি বা জ্বালা অনুভব করলে তা ব্যবহার বন্ধ করুন।

এ ছাড়া মনে রাখতে হবে, শুধু তরমুজ ব্যবহার করলেই সানবার্ন পুরোপুরি এড়ানো যাবে না। বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। তরমুজ এখানে সহায়ক হিসেবে কাজ করবে, বিকল্প হিসেবে নয়।

গরমে ত্বকের যত্ন নিতে সব সময় দামি পণ্যের ওপর নির্ভর করতেই হবে, এমন নয়। সহজলভ্য, প্রাকৃতিক উপাদান দিয়েও ত্বককে ভালো রাখা সম্ভব। তরমুজ তারই একটি ভালো অপশন। নিয়মিত ব্যবহার করলে এই মৌসুমি ফলটি আপনার ত্বককে রাখবে ঠান্ডা, সতেজ আর প্রাণবন্ত।

তাই এই গরমে তরমুজ শুধু খাবারের তালিকায় নয়। জায়গা করে নিতে পারে আপনার স্কিন কেয়ার রুটিনেও।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর