আদালতের নির্দেশে গত ৬ জুন সাবেক আইজিপি বেনজীর ও তাঁর পরিবারের সম্পত্তি জব্দ করে দুদক। পরদিন গোপালগঞ্জে সাভানা পার্কে ৫৯২ কেজি মাছ ধরছিল বেনজিরের লোকজন। এ সময় দুদক অভিযান চালিয়ে এই মাছ আটক করে।
পরে নিলামে তুলে সেই মাছ বিক্রির ৯২ হাজার টাকা জেলা মৎস্য কর্মকর্তার নামে খোলা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। এছাড়া কৃষি জমির আয় জমা হবে জেলা কৃষি কর্মকর্তার নামে খোলা আলাদা হিসাবে। আর সাভানা পার্কের আয় জমা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যাংক হিসাবে।
দুদক কমিশনার জহুরুল হক বলেন, ‘টাকা জমা হওয়ার কোর্টের নির্দেশ আছে। সেই মোতাবেক জমা হবে। সেই মোতাবেক খরচ হবে। সেটি দুদক এবং যে রিসিভার নিয়োগ হয়েছে সেও দেখবে। রিসিভারতো কোর্টের নির্দেশনাতেই হয়েছে।’
ভিডিও দেখুন:এছাড়া, মাদারীপুরে জেলা কৃষি কর্মকর্তার নামে ব্যাংক হিসাব খোলা হবে। পাশাপাশি গুলশানের চারটি ফ্ল্যাট ভাড়া দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে দুদক।
জহুরুল হক বলেন, ‘যেসব সম্পত্তি ফ্রিজ হয়েছে, কোর্টের আদেশ অনুযায়ী সেসব সম্পত্তির রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভার বিধিমোতাবেক ব্যবস্থাগ্রহণ করবেন এবং কোর্টের নির্দেশ অনুযায়ী মাঝে মাঝে কোর্টকে তা জানাবেন।’
এদিকে, সেন্টমার্টিনে বেনজীরের পতিত জমি তত্ত্বাবধানে নিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক।
আরও পড়ুন:
- সাবেক আইজিপি বেনজীরের সাভানা ইকো রিসোর্ট বন্ধ ঘোষণা
- বেনজীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল না: পররাষ্ট্রমন্ত্রী
- সাবেক সেনা ও পুলিশ প্রধানের দুর্নীতিতে দেশের সুনাম নষ্ট: ফখরুল
- ‘বেনজীরের দুর্নীতি ব্যক্তিগত, পুলিশ দায় নেবে না’
- বেনজীর গ্রেপ্তার হবেন কিনা আদালত তা দেখবেন: কাদের
- হিসাব জব্দের আগেই শত কোটি টাকা ‘তুলে নিয়েছেন’ বেনজীর
- বিদেশে বেনজীরের সম্পদের খোঁজে বিএফআইইউকে দুদকের চিঠি
- আজিজ–বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: কাদের
- সাবেক পুলিশ প্রধান বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ
- বেনজীর ও তাঁর পরিবারের আয়কর নথি দুদকের হাতে
- বেনজীরের সম্পত্তি অনুসন্ধানের রিপোর্ট ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ
- সাবেক আইজিপি বেনজীরের সম্পদ অনুসন্ধানে নামছে দুদক
- বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে রিট