বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে রিট

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৩:১৬ পিএম

গণমাধ্যমে প্রকাশিত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিপুল অবৈধ সম্পত্তির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আইনজীবী সালা উদ্দিন রিগ্যান আজ সোমবার সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

এর আগে গত ৪ এপ্রিল এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তিনি চিঠি দেন।

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, তারা রিটের একটি কপি হাতে পেয়েছেন। সেখানে বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, সচিবসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

এদিকে, গতকাল রোববার বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পত্তির অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এনিয়ে দুদক কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তিনি হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন।

গত ৩১ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়,  পুলিশের এই সাবেক মহাপরিদর্শক নিজের ও স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিপুল পরিমাণ সম্পদ করা হয়েছে।

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুরের ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ সিফাতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
মালয়েশিয়ার জোহর রাজ্যে আলাদা অভিযানে ৩টি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা আহত হয়েছেন। আজ বুধবার সকালে হাটহাজারী ফায়ারিং রেঞ্জে এই ঘটনা ঘটে। 
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর