দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা

মানুষের রক্তের ওপর দিয়ে আমরা এসেছি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর না হওয়ার সুযোগ নেই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আজ শনিবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান বলেন, ক্ষুদ্র শিল্প ঘিরে নতুন পরিকল্পনা আছে অন্তবর্তীকালীন সরকারের। দুর্নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না। নতুন পরিকল্পনা করে সাভারের চামড়া শিল্প প্রক্রিয়াকরণ অঞ্চলকে এগিয়ে নেওয়া হবে। জাহাজ শিল্পের বিকাশে কাজ করবে।

প্রতিদিন কর্মকর্তাদের সঙ্গে বসবো জানিয়ে আদিলুর রহমান বলেন, ধুঁকতে থাকা শিল্পের বিষয়ে পরিকল্পনা রয়েছে। সার আমদানি নিয়ে বাড়তি গুরুত্ব দিবে সরকার। কাজে চ্যালেঞ্জ রয়েছ। সেটা মাথায় রেখেই কাজ করতে হবে।

গ্যাস ও সারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান আদিলুর রহমান।