রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক, অর্থনীতি ও বাণিজ্য নিয়েও কথা বলেন তিনি।

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার রাজধানীর একটি হোটেলে এ ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’  অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের চীনের সহযোগিতা প্রয়োজন, যা চীন গুরুত্ব সহকারে দেখবে বলে আশা করছি।’

প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরে চীনের আগ্রহ যেমন ছিল, তেমনি দেশের অর্থনীতির উন্নয়নের জন্যও ছিল। চীনের সহায়তা দেশের অর্থনীতির ভাগ্য উন্নয়নে সহায়ক।’ 

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সম্পর্ক সময়ের সঙ্গে আরও জোরদার হবে বলে আশাবাদী। ম্যানপাওয়ার থেকে শুরু করে প্রযুক্তি, শিক্ষা,এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে সহায়ক হবে আরও চীন।’

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘দীর্ঘদিনের সম্পর্ক আগামীতেও ধরে রাখবে চীন। ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে অন্যান্য বিষয়েও চীন পাশে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, দু’দেশের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বার্তা বয়ে এনেছে।’

 

 

বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর