বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয়। বর্তমানে ওয়েবসাইটি বন্ধ দেখাচ্ছে।
এর আগে সেখানে লেখা ছিল, ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
ওয়েবসাইটে আরও লেখা ছিল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরামি করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।
ভিডিও দেখুন:এদিকে, বিতর্কিত ওই সংবাদের শিরোনাম পরে পরিবর্তন করে দেয় জি ২৪ ঘণ্টা। বর্তমানে ওই সংবাদটির হেডলাইনে লেখা, ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ...।