ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস, কর্মসূচিতে যা আছে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

৩ দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস সোফি হেলেন। ৯ থেকে ১১ নভেম্বর তার এই সফরে নারীর ক্ষমতায়ন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে।

আজ রোববার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন থেকে প্রচারিত রয়্যাল কমিউনিকেশন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনের এই সফরে ডাচেস দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এতে আরও বলা হয়, ঢাকায় তিনি নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে ডাচেস ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)’ পরিদর্শন করবেন।

এছাড়া নারী ও কন্যাশিশুদের নতুন সুযোগ তৈরিতে ক্রীড়ার ভূমিকা তুলে ধরতে তিনি ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ (বিকেএসপি)-এ নারী হকি খেলোয়াড়সহ তরুণ অ্যাথলেটদের সাথে সাক্ষাৎ করবেন।

এই সফরে বাংলাদেশে ‘ব্রিটিশ কাউন্সিল’-এর ৭৫ বছর পূর্তি উদযাপন করা হবে, যেখানে ডাচেস শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়ন জোরদারে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন ।

কক্সবাজারে তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন এবং বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষা ও সহায়তা সেবা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেবেন।

তার এই সফর বাস্তুচ্যুত নারী ও শিশুদের ভবিষ্যৎ গড়তে পুনর্বাসন, সুরক্ষা ও অন্তর্ভুক্তি সেবার পাশাপাশি শরণার্থী সম্প্রদায়ের মধ্যকার সক্ষমতা ও নেতৃত্ব জোরদারের প্রচেষ্টা প্রতিফলিত হবে। 

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অনুরোধে ডাচেস বাংলাদেশ সফর করছেন। এর আগে তিনি ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন।

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।  ওই ঘটনায় আহত হয়েছে আরও ১৫ বাংলাদেশি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন পরিষদ নিরাপদ রাখতে কাজ করছে। গ্রামীণ জনপদ নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। আর তৃণমূল মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গ্রাম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের...
যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কিন্তু গতকাল শনিবার রাতে ম্যানচেস্টার যা দেখেছে, সেটার নজির খুব একটা নেই বললেই চলে। লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যান সিটি। কিন্তু এই হারে এনসো মারেসকার দল যতটা কষ্ট পেয়েছে,...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে...
পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা ও এর আশপাশে দুই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার বিজিবির এক প্রেস...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর