প্রতিবন্ধকতা আসছে, কাজ করতে না পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়: পরিবেশ উপদেষ্টা

দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে। কাজ করতে না পারলে সেই দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছে পরিবেশ ও বন উপদেষ্টা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান বলেন, সংস্কার, জুলাই হত্যার বিচার ও নির্বাচন এই তিনটি মূল কাজ সামনে রেখে অন্তর্বতীকালীন সরকার কাজ করছে। অথচ দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা দাবিতে রাজধানীর রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। নগরবাসীকে জিম্মি করে দাবি আদায়ের চর্চা শুরু হয়েছে। দেশ গঠনে সব রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন। 

শুধু নির্বাচনের জন্য বর্তমান সরকার দায়িত্ব নেয়নি উল্লেখ করে রিজওয়ানা হাসান জানান, তারা শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি। তাদের তিনটি কাজ। তা হলো সংস্কার, বিচার ও নির্বাচন। জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এর বাইরে একদিনও এদিক-সেদিক করার সুযোগ নেই।
 
প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে তা তিনি নিজেই জানাবেন বলেও জানান এই উপদেষ্টা।