আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

আপডেট : ৩০ মে ২০২৬, ০৫:১৪ পিএম

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

গত ২৭ মে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে মৃত্যু হয় ছয় নবজাতকের। ঘটনা তদন্তে ৩ দিনের সময়ে বেঁধে দিয়ে গঠন করা হয় কমিটি। শনিবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও  সময় চেয়েছে কমিটি। 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আগামী ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভুক্তভোগী মায়েদের বক্তব্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বাচ্চাদের কোথাও মুভ করানো হয়েছিল, ডাক্টারি চিন্তা ধারায় যা আছে এবং ইঞ্জিনিয়ারিং দিক থেকে যা আছে সবকিছু দেখা হয়েছে। কিন্তু প্রতিবেদনটি আমরা আজ দিকে পারিনি, কারণ একটা জিনিস আমাদের বাকি আছে, এটি হলো মায়েদের বক্তব্য নেওয়া খুবই জরুরি। ৩ তারিখে (জুন) আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পাব, তখন আমরা প্রতিবেনটির বিষয়ে জানাব।’ 

এ সময় প্রাথমিক তদন্তে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এছাড়া এক মায়ের অনুরোধে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মায়েদের বক্তব্যটা নিলে প্রতিবেদনটি পূর্ণাঙ্গ হবে, তখন আপনারা জাতিকে পূর্ণাঙ্গ ব্যাপারটা জানাতে পারবেন। আমরা আপনাদের এটি বলতে চাই এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুতসহকারে বিষয়টি দেখছি। প্রতিবেদনের মাধ্যমে এই ঘটনায় দায়িদের শাস্তির ব্যবস্থা করব। এ ঘটনায় অভিযুক্ত কাউকে আমরা ছাড় দেব না।’

আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিকও খতিয়ে দেখা হচ্ছে। জানান, গাফিলতি বা অবহেলার কোন প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। বাড়ছে পানি বাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর