৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আজ বুধবার রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী।
আবেদনপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। প্রিলিতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।