ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি, আতঙ্কে নদী তীরের মানুষ

দেশের বেশ কয়েকটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেওয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা। এদিকে, প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে স্থায়ীভাবে কাজ শুরুর কথা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।  

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

দেশের বেশ কয়েকটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেওয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা। এদিকে, প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে স্থায়ীভাবে কাজ শুরুর কথা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।  

পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এরই মধ্যে কয়েকশ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। খোকসা শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে বাসিন্দারা। 

কুষ্টিয়ার স্থানীয় এক নারী বলেন, ‘কখন নদী ভাঙনে সবকিছু শেষ হয়ে যায়, আমরা আছি সেই ভয়ে আর আতঙ্কে। নদীতে সবকিছু ভেঙে গেলে আমরা আর কিছু করে খেতে পারব না।’

আরেক বৃদ্ধ নারী বলেন, ‘নদীতে সব ভেঙে গেছে। প্রায় ১০ বিধা জমি নদীতে চলে গেছে।’

কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ছবি: ইনডিপেনডেন্ট এদিকে নেত্রকোণার সোমেশ্বরী, কংস, ধনুসহ নদ-নদীর অন্তত ৪৫টি পয়েন্টে ভাঙছে তীর। জেলার ২৫টি স্থানে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেললেও ঠেকানো যাচ্ছে না নদীর আগ্রাসন। 

নেত্রকোণার এক বাসিন্দা বলেন, ‘এই বছরটা গেলে এই বাজারে আর কিছু থাকবে না।’

দশানি ও ব্রক্ষপুত্র নদের ভাঙনের দিশেহারা শেরপুর সদরের ৬ ও ৭ নম্বর চরের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন ঠেকাতে মন্ত্রণালয় থেকে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। 

শেরপুরের নদী ভাঙনের শিকার এক বৃদ্ধ বলেন, ‘আমার বাড়ির অল্প একটু বাকি আছে নদীতে ভেঙে যাওয়ার।’

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, ‘ভাঙন নিয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আশা করি আমাদের প্রস্তাবনাটি যদি অনুমোদন হয়, অর্থ বরাদ্দ যদি পাওয়া যায় তাহলে চরমোহন নামা পাড়া স্থানে প্রায় ৮০০ মিটার অংশে খুব শিগরিগই প্রতিরক্ষা বাস্তবায়নে কাজ শুরু হবে।’

বরগুনার পায়রা, বিষখালী, আন্ধারমানিক ও বলেশ্বর নদীর অন্তত ৩৩টি এলাকায় তীব্র হয়েছে নদী ভাঙন। পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর ও ফসলি জমি। জেলায় তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দেশের অন্যতম বৃহৎ বীজ উৎপাদনের খামার। 

বরগুনার পায়রা, বিষখালী, আন্ধারমানিক ও বলেশ্বর নদীর অন্তত ৩৩টি এলাকায় তীব্র হয়েছে নদী ভাঙন। ছবি: ইনডিপেনডেন্ট পটুয়াখালীর নদী তীরে এক নারী বলেন, ‘আমাদের বাড়ি তো অনেক দূরে আছিলে, নদীতে সব ভাইঙ্গা গেছে। তিন থেকে চারবার বাড়ি ভাঙা পড়েছে।’

আরেক ভুক্তভোগী বলেন, ‘আমার দাদা-দাদির কবর সব নদীতে চলে যাইতেছে, ঘরবাড়ি চলে যাইতেছে।’

স্থায়ী বায়ধ নির্মাণে প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, ‘বাধ নির্মাণ এবং স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ এইটার জন্য আমরা ফিজিবিলিটি স্ট্যাডি সম্পন্ন করেছি। পানিসম্পদ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।’

শুধু আশ্বাস ও অস্থায়ী সমাধান নয়, নদী ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।

ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'‌ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর