দেশের ৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, ‘আজ রাত ৯টায় চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।’
বৈঠকে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।
তবে বৈঠকের অ্যাজেন্ডা সম্পর্কে তিনি কিছু বলেন নি। তবে ধারণা করা হচ্ছে উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের প্রেক্ষাপটে তৈরি হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে এতে আলোচনা হতে পারে।