ইউপি নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে আজ থেকে বসছে ইসি

 

 

 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার থেকে মতবিনিময় শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনে জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

টানা তিনদিন মোট ৫৫টি দলের সাথে সংলাপ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিএনপি, জামায়াতসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে।

যদিও আগেই নির্বাচন কমিশনের মতবিনিময়ে এককভাবে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শুক্রবার ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটগতভাবে আলোচনার টেবিলে বসার কথা জানানো হয়।

সোমবার ১৯টি এবং মঙ্গলবার আরও ১৮টি দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি।

আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩...
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারা যুক্ত হবেন এ তালিকায়।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে আজ থেকে রাজনৈতিক সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১,০২৬টি ইউনিয়ন এবং ২য় ধাপে ১২৯ উপজেলায় ১ হাজার ১১৩টি ইউনিয়নে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
কুমিল্লার চান্দিনায় চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি...
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর পক্ষে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। জেলগেটে তার সন্তানের মরদেহ দেখার আবেদন করার পর সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া...
সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও বাস্তবে সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলছে মক্কা জোটের দুই সদস্য পাকিস্তান ও তুরস্ক। ফলে মক্তা চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের সঙ্গে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর