ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, জুলাই সনদে ঐক্যের আশা: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকারের এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা নেই।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের আইনের খসড়া কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। আশা করা হচ্ছে, এই সরকারের মেয়াদেই আইনটি পাস হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দলই নিষ্ঠার সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। মতভেদ শুধু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তবে আশা করা হচ্ছে, শেষ পর্যন্ত সবাই জুলাই চার্টারে সই করবে।