আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আইন উপদেষ্টা

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম

ভালো আইন করলেই সব সমাধান হবে, তা না। আইনের পাশাপাশি নিজেদেরও ভাল হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, উপদেষ্টাদের নয়, সেফ এক্সিট প্রয়োজন দেশের কিছু কাঠামো থেকে।

জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স-২০২৫ এর খসড়া নিয়ে এক সভায় এসব কথা বলেন আসিফ নজরুল। আজ শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই সভা শুরু হয়। সভায় উপস্থিত আছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

আসিফ নজরুল বলেন, ‘৭২-এর সংবিধানের ভালো-খারাপ, দুটি দিকই আছে। ভালো আইন হলেই খুব আশাবাদী হওয়ার সুযোগ নেই। প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে।’

সেফ এক্সিটের প্রসঙ্গ টেনে এই উপদেষ্টা বলেন, ‘আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং দেশের বেশ কিছু জায়গার ভয়াবহ কাঠামো থেকে থেকে সেফ এক্সিট জরুরি। তার মধ্যে অন্যতম মানবাধিকার কমিশন, একে শক্তিশালী করার প্রয়োজন। এটা আমাদের দায়িত্ব।’

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিদের মানবাধিকার কমিশনে বসিয়ে রাখা হতো আগে, তাদের কাজই ছিল মানবাধিকার হরণ করা। জুলাই মাসে একজন কমিশনার জাতিসংঘে চিঠি লিখেন যে, দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘন হয় এমন অপরাধ রোধে আইনকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনের আগে সঠিক কাজগুলো করে যেতে হবে, যেন মানুষ আর অবিচারের শিকার না হয়।’

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার...
দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন সংসদে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর