বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ইতিবাচক হিসেবেই দেখছে ঢাকা। তবে তাঁর এই সফরের সাথে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান সমীকরণ মেলানো যাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, ‘মরহুমা বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক। তবে এর ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কি না, তা সময়ই বলে দেবে।’
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াতেই বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা রয়েছে। সে কারণেই ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাঁর শেষ বিদায়ে সম্মান জানাতে এসেছেন।’