বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ। এই হার ভারতের ১৬ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানে ৩৮ দশমিক ৩ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়ন করা গেলে দারিদ্রের হার আরও কমবে। 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ। এই হার ভারতের ১৬ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানে ৩৮ দশমিক ৩ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়ন করা গেলে দারিদ্রের হার আরও কমবে। 

ইউএনডিপির ২০২৬ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স বলছে, দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যের হারে প্রতিবেশীদের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ।

প্রতিবেদন বলছে, পাকিস্তানের প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৮ জন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। ভারতে ১৬ আর বাংলাদেশে এই সংখ্যা প্রায় ১৫ জন। আর ৬৪ দশমিক ৯ শতাংশ দারিদ্র নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। 

বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য মোকাবিলায় শুধু আয় বাড়ানোই যথেষ্ট নয়; নিশ্চিত করতে হবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক নাগরিক সুবিধার সমান সুযোগ। এখনও বিপুল জনগোষ্ঠীকে দারিদ্র্য থেকে বের করে আনার চ্যালেঞ্জ দেখছেন তারা। 

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘মানুষের জীবনযাত্রার মান অথ্যাৎ আগের পরিমাণ আয় করেও কিংবা সামান্য পরিমাণ আয় বাড়লেও মূল্যস্ফীতির সেই বর্ধিত আয়টুকুকে খেয়ে ফেলেছে এবং আরও বেশি খেয়ে ফেলার কারণে তাদের যে জীবনযাত্রার মানটা কমে যাচ্ছে। সে কারণে নতুন করে বহুমাত্রিক দ্রারিদ্রের সংখ্যা এই প্রথমবারের মতো ২০২৬ সালের যে পরিসংখ্যানটা সেখানে বৃদ্ধি পেয়েছে।’

ফ্যমিলি কার্ডসহ সরকারের বিভিন্ন প্রকল্পে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত হলে দারিদ্র আরও কমবে বলে মনে করছেন তারা। 

সিপিডি গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান বলেন, ‘এক শ্রেণির মানুষের কাছে যাচ্ছি, আরেক শ্রেণির মানুষ পিছিয়ে পড়ে যাচ্ছে, ওইটার ব্যাপারে আমরা নজর রাখছি না। সেই বিষয়টার বিষয়ে কিন্তু সরকারের একটা বড় ঘারতি সরকারের নীতি কাঠামোতে ঐতিহাসিকভাবে আছে। এই সরকারের কাছে একটা দাবি থাকবে, সেটা হলো তারা যেই নীতি বাস্তবায়ন করেন সেটা যদি জাতীয় পর্যায়ে সকলের জন্য নাও নিতে পারেন, যখন বাস্তবায়ন করবেন তখন সবচেয়ে বেশি যাদের প্রয়োজন তাদের কাছে যেন যান।’

প্রতিবেদনে বিশ্বজুড়ে দারিদ্র্য পরিস্থিতির উদ্বেগজনক অবনতির কথাও উঠে এসেছে। এতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে ১২০ কোটি মানুষ দারিদ্র্যসীমায় বাস করছেন।

ডিসেম্বরেই শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি। বাংলাদেশ-ভারতের মধ্যে আলোচনা চললেও চুক্তি নবায়ন নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, চুক্তি নবায়ন না হলে বছরে কৃষি,...
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের...
মিশরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত...
ইউক্রেনে এই শীতে বাড়ছে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি। দেশটির জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা জোরদার হওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে পারমাণবিক...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ বুধবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
লোডিং...

এলাকার খবর