ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে: সাবেক সেনাপ্রধান

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কার্যক্রম চালাতে ডিজিএফআই সদর দপ্তরে আলাদা কক্ষ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে তিনি বলেন, সেখানে ভারতীয় গোয়েন্দারা নিয়মিত বৈঠক করতেন।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০৪ জনকে গুম করে হত্যার মামলায় এই সাক্ষ্য দেন তিনি।

ইকবাল করিম ভূঁইয়া জানান, জঙ্গি বলে বিভিন্ন ব্যক্তির তালিকা ডিজিএফআইকে সরবরাহ করত ‘র’। আর এসব কিছুই চলত শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের ছত্রচ্ছায়ায়।

সাবেক সেনাপ্রধান আরও বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে। তাই তিনি র‍্যাব ও ডিজিএফআই বিলুপ্ত করার দাবি জানান।

আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁকে জেরা করবেন আসামি জিয়াউল আহসানের আইনজীবীরা।