শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় অগ্রগতি কতটা, জানালেন চিফ প্রসিকিউর 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন।

আজ রোববার দুপুরে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কার্যালয়ে এসব তথ্য জানান। চিফ প্রসিকিউটর আরও জানান, আনুষ্ঠানিক অভিযোগে ৪১ জনেরও বেশি আসামি করা হবে। এর মধ্যে তদন্তে ৫৮ জন হত্যার তথ্য প্রমাণ মিলেছে।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনে এখন পর্যন্ত সংশ্লিষ্টতা পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক বিজিবি প্রধান এবং পরবর্তীতে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এবং সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাসহ অন্তত ৪১ জনের।

এর আগে সকালে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। এতে মাওলানা মামুনুল হক, অভিযোগকারী আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ অনেকেই ছিলেন।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
দেড় বছরের তদন্ত শেষে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে শেখ হাসিনা, বেনজীর, কয়েকজন সাংবাদিকসহ ৪২ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।...
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে ১৪০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জনের ডিএন শনাক্ত করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান।
শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই আনুষ্ঠানিকভাবে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
লোডিং...

এলাকার খবর