বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সম্পর্কে পোস্টে বলা হয়, মার্কিন স্থপতি লুই কানের নকশা করা এই ভবনটি মার্কিন উদ্ভাবনী শক্তি এবং বাঙালি সংস্কৃতি ও ভূপ্রকৃতির এক চমৎকার সংমিশ্রণ—যা দুই দেশের সহযোগিতা এবং স্থাপত্যশিল্পের শ্রেষ্ঠত্বের এক শক্তিশালী প্রতীক।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন পল কাপুর।