মার্কিন দূতাবাসের সতর্কতা

ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে এক সতর্কবার্তা দেওয়া হয়। 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে এক সতর্কবার্তা দেওয়া হয়। 

সতর্কবার্তায় দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্যভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, কোনো তথ্য গোপন করা, বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা জাল নথি উপস্থাপন করা হলে ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

ভিসা আবেদনকারীদের উদ্দেশে দূতাবাসের বার্তা হলো– সাক্ষাৎকারে সত্য তথ্য দিন এবং কোনো তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপন করবেন না।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরকার মোট ২৫টি বোয়িং কেনার চুক্তি করেছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘১০টি এয়ারবাসও নিতে চাই, অক্টোবরে চুক্তি স্বাক্ষর...
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান উপলক্ষ্যে চার দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। 
বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
‘চুলা জ্বলছে না, গ্যাস নেই’—অনলাইনে খুঁজলে এমন অসংখ্য নিউজের হেডলাইন মিলবে সহজেই। অথচ দেশে এলপিজি আছে যথেষ্ট, আমদানিও হয়েছে পর্যাপ্ত। তাহলে প্রশ্ন উঠতেই পারে—গ্যাস গেল কোথায়?
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
বাংলাদেশের পাটপণ্য আমদানিতে ভারতের একের পর এক শুল্ক আরোপে বিপাকে পড়েছে এ শিল্প। দেশের পাট খাতকে ধ্বংস করতে প্রতিবেশী দেশটি অন্যায্য সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। প্রতিকার চেয়ে...
লোডিং...

এলাকার খবর