সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে তাঁরা সংসদ থেকে বেরিয়ে যান।
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর প্রস্তাবিত সংশোধনী নিয়ে আপত্তি গ্রহণ না করায় ওয়াকআউট করেছে বিরোধী দল ও তাদের জোটের সংসদ সদস্যরা।
বিলটি পাসের সময় বিরোধী দলের পক্ষ থেকে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু স্পিকার সেই আপত্তি বা সংশোধনীগুলো গ্রহণ না করায় বিরোধীদলীয় নেতা ক্ষোভ প্রকাশ করেন এবং জোটসহ একযোগে সংসদ থেকে ওয়াকআউট করার ঘোষণা দেন।
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নিয়ে চারবার ওয়াকআউট করলো বিরোধী দল। এর আগে সংসদ শুরুর দিন ১২ মার্চ প্রথমবার, ১ এপ্রিল দ্বিতীয়বার এবং গত ৯ এপ্রিল তৃতীয় দফায় বিভিন্ন ইস্যুতে তারা সংসদ থেকে বের হয়ে যান। আজকের ঘটনাসহ তিন অধিবেশনে মোট চারবার এই অবস্থান নিল বিরোধী দল।