স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে টাকা লুট হতো: প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের টাকা লুটপাট হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনের সমাপনী দিন প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে মনোরেল চালুর পরিকল্পনা করা হচ্ছে। 

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫.৯০ যা এবছর ১৯ অক্টোবর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৩৫ বিলিয়ন ডলারে। বৈধ চ্যানেলে রেমিট্যান্স নিশ্চিতে নানা সংস্কার কার্যক্রমের কথাও সংসদকে জানান প্রধানমন্ত্রী। 

তারেক রহমান বলেন, ‘পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি কীভাবে তাদের লোকজন দেশের মানুষকে ঠকিয়ে এভাবে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। ১৯শে আগস্ট পর্যন্ত হিসাবে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৩৫ বিলিয়ন ডলার।’

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীর ৫০টি স্পটে নতুন করে এআই সিগন্যাল স্থাপন করা হবে। রাজধানীর যানজট নিরসনে মনোরেল চালুর পরিকল্পনার রয়েছে বলেও জানান তারেক রহমান। 

প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্তে মনোরেলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি।’

স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, ‘বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটি টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে ইনশা–আল্লাহ। বাংলাদেশের সকল উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে আমরা আগামী পাঁচ বছরে দেড়শ শয্যায় রূপান্তর করব।’  

এছাড়াও শ্রমজীবী মানুষের জন্য ৬ এলাকায় ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ,...
আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী। সরকার...
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই...
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি...
বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করে অবাধ বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার শেনজেনে এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি। একই আহ্বান রুশ...
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণা কাল। এতে ন্যায়বিচার প্রত্যাশা করছেন রোহিঙ্গারা। পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমে নিজ দেশে ফিরতে চান তারা।...
১৫০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি কেউই করতে পারেননি। তবে জোহানেসবার্গ টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই বিশ্ব রেকর্ডই গড়লেন লিটন দাস। 
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় জবাবদিহি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করে জাতিসংঘ। রায় বাস্তবায়নে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর