পুলিশে বড় রদবদল

বড় রববদল হয়েছে বাংলাদেশ পুলিশে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৩৯ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে বদলি করা হয়েছে। 

রদবদলের অংশ হিসেবে ১২ জেলায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন পুলিশ সুপার (এসপি)। আজ মঙ্গলবার জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে রববদল সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।