৫ আগস্টের পর ছুটি নিয়ে না ফেরায় চাকরিচ্যুত ৩ পুলিশ কর্মকর্তা

৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থলে আর না ফেরায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, মিশু বিশ্বাস ও এএসপি মাহমুদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নোটিশ ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম

২০২৪ সালের ৫ আগস্টের পর ছুটি নেওয়ার পর আর না ফেরায় পুলিশের ৩ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তাদের মধ্যে একজন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে, একজন নিজ বাড়িতে ও আরেকজন ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে আর কর্মস্থলে ফেরেননি।

চাকরিচ্যুত তিন কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, টেলিকম কর্মকর্তা (এএসপি) মো. মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের চাকরিচ্যুত করার আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, বারবার নোটিশ দেওয়ার পরও যোগদান না করা ও বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুরে কর্মরত থাকাকালে ‘আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া ২০২৪’ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ১০ দিনের ‘বহিঃবাংলাদেশ ছুটি’ নিয়ে ২০২৪ সালের ১৬ অক্টোবর কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। স্থায়ী ঠিকানায় তিন দফা নোটিশ পাঠানো হলেও তিনি যোগদান করেননি।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরির বিধি অনুযায়ী যোগাযোগের চেষ্টা, বিভাগীয় মামলা ও তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা র‍্যাব-১৪, ময়মনসিংহে কর্মরত অবস্থায় ২০২৫ সালের ১০ এপ্রিল ছয় দিনের ছুটিতে নিজ বাড়িতে যান। ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। পরবর্তী সময়ে বিভাগীয় কার্যক্রম শেষে তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এদিকে, রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার টেলিকম কর্মকর্তা (এএসপি) হিসেবে কর্মরত মো. মাহমুদুল হাসান ওমরাহ পালনের জন্য ১৫ দিনের ‘বহিঃবাংলাদেশ ছুটি’ নিয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট সৌদি আরব যান। ছুটি শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

নোটিশ প্রদান, বিভাগীয় মামলা ও তদন্ত শেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(৩)(ঘ) বিধি মোতাবেক তাকেও গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে অগ্রগতি দেখাতে না পারলে সেসব পুলিশ কর্মকর্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সকালে রাজধানীর রাজারবাগে...
যেখানে অপরাধ ঘটছে, সেখানেই গ্রেপ্তার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে...
বাংলাদেশ পুলিশের তিন অতরিক্ত উপপুলিশ কমিশার (এডিসি) ও চার সহকারী কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে  এসব কর্মকর্তাকে বদলি ও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর