ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকালে শুরু হয় এই টিকিট বিক্রি। এবারও ঈদযাত্রার টিকিট মিলবে শতভাগ অনলাইনে।
আজ ২৩ মে পর্যন্ত ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৪ থেকে ২৪ মে, ১৫ মে থেকে ২৫ মে, ১৬ মে থেকে ২৬ মে এবং ১৭ মে থেকে ২৭ মে পর্যন্ত যাত্রার টিকিট পাওয়া যাবে।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।