বেসরকারিভাবে হজের প্যাকেজ থাকছে তিনটি

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব। এবার সাধারণ প্যাকেজে খরচ ৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। সোদি আরবে বাড়তি ব্যয়ের কারণে খরচ সামান্য বেড়েছে, বলছে হাব। এছাড়া, বিগত বছরগুলোতে যাদের কারণে বিমান ভাড়া বেড়েছিল, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বেসরকারি ব‍্যবস্থাপনায় হজ পালনে বুধবার ৩টি হজ প‍্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন প‍্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা। আর সর্বোচ্চ প্যাকেজ ৭ লাখ ৯১ হাজার টাকার। 

গত বছরের তুলনায় হজ পালনে খরচ কিছুট বেড়েছে, বলছে হজ এজেন্সিদের সংগঠন-হাব। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি আরবে খরচ দ্বিগুণের বেশি বাড়ায় প্যাকেজের মূল্য বাড়াতে হয়েছে। 

হাবের সভাপতি মো. গোলাম সারওয়ার বলেন, ‘সৌদিতে হোটেল ভাড়া বেড়েছে। পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে। তাই প্যাকেজের মূল্য কিছুটা বাড়াতে হয়েছে।’

তবে সৌদি আরবে যাতায়াতের বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এসময় নেতারা অভিযোগ করেন ২০২৩-২৪ সালে বিমান ভাড়া অনৈতিকভাবে বাড়িয়ে একটি চক্র কয়েক হাজার কোটি টাকা লোপাট করে। এই চক্রে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেন হাবের নেতারা।

হাবের মহাসচিব ফরিদ উদ্দিন আহমেদ মজুমদার বলেন, ‘এর আগের বছরগুলোতে একটি চক্র অনৈতিকভাবে বিমান ভাড়াসহ অন্যান্য খরচ বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

আগামী বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাবেন প্রায় ১ লাখ ২৭ হাজার জন। এদের মধ্যে সরকারি ব‍্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৯১৫ জন  হজযাত্রী। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ২৫ মে পবিত্র হজ পালিত হতে পারে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্মমন্ত্রী...
ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর...
ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে শুরু করে বরিশালের প্ল্যানেট পার্কের মতো বাগেরহাটের ঐতিহাসিক...
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর