ঈদে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আজ বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টায় থেকে মিলছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট কিনতে পারছেন যাত্রীরা।

আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। 

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ফিরতি যাত্রার টিকিট। এছাড়াও ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। এর আগে, গত ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।