ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু ১৯ নভেম্বর

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে।

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঢাকা পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩ টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।

ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।  

আগামী ১৯ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধনের মাধ্যমে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের সাথে সঙ্গতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে উক্ত ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর রেল যোগাযোগ সংযোজন হতে যাচ্ছে।

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে দেশের বিদ্যমান বাস্তব সমস্যার কার্যকর সমাধান সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ...
মধ্যপ্রাচ্যে সংকটময় পরিস্থিতিতে ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে তেহরান খুশি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার রাজধানীতে তিনি এ কথা জানান।
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।
ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে ডিআর কঙ্গোতে দুটি নতুন টিকার পরীক্ষার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা–ডব্লিউএইচও। দেশটিতে ইবোলার ইতিহাসে সবচেয়ে বড় এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত পাঁচ হাজার ৩০০...
খুলনার ডুমুরিয়ায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ...
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম সীমান্তে দায়িত্ব পালনকালে বিষধর সাপের দংশনে আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। বুধবার রাত ১০টার দিকে বাবুছড়া সীমান্তের পূর্ব লক্ষাছড়া বিওপির একটি...
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ফা’যের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর