সরকার একটি বির্ধস্ত অর্থনীতিকে ঢেলে সাজাতে আমাদের নিয়োগ করেছে: তথ্যমন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সকার একটি বির্ধস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদেরকে কাজে নিয়োগ করেছে। এমনটাই বলেছেন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। 

এসময় মন্ত্রী আরও জানান, 'এবার এমন এক পেক্ষিতে আমরা ঈদুল আজহা উদযাপন করছি যখন বিশ্বের নানা জায়গাতে সংকট চলছে।' প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। 

‎ঈদুল আজহার তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, 'এই উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কিভাবে প্রস্তুত থাকতে হয় প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয় ৷ 

উল্লেখ্য, নামাজ আদায় শেষে স্থানীয় সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।