চা শ্রমিকদের স্বার্থ রক্ষা ও শিল্পের উন্নয়নে কাজ করবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

চা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং দেশের চা শিল্পের উন্নয়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে ভারত থেকে যাতে নিম্নমানের চা পাতা অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়টিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরদারিতে আনা হবে বলেও জানান তিনি।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

চা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং দেশের চা শিল্পের উন্নয়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে ভারত থেকে যাতে নিম্নমানের চা পাতা অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়টিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরদারিতে আনা হবে বলেও জানান তিনি।

আজ রোববার সকালে সিলেটের কুমারপাড়ায় মন্ত্রীর নিজ বাসভবনে চা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, দেশের চা শিল্পকে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের ন্যায্য স্বার্থ রক্ষায়ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা চা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের আস্থা ও ভালোবাসায় তিনি এ দায়িত্ব পেয়েছেন। তাদের অধিকার, স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন তিনি।

চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া পূরণ এবং দেশের চা শিল্পের সুরক্ষায় শ্রমিক ইউনিয়ন সরকারকে সহযোগিতা করবে বলেও প্রত্যাশা করেন রাজু গোয়ালা।

এর আগে, গতকাল শনিবার দীর্ঘ আট বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। ওই দিন সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় ২৩০টি চা বাগানের কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

বোয়েসেলের এমডি রাশেদুল হক জানিয়েছেন, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচের সবই বহন করছেন নিয়োগকর্তা। মোট ১০ হাজার কর্মী এই বন্দোবস্তের আওতায় মালয়েশিয়া যাবেন। 
বিনা খরচে কর্মীদের মালয়েশিয়া যাওয়া শুরু হবে বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যা ৭ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ কর্মী নিয়ে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক...
চলতি মাসেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছে বোয়েসেল। আর বেসরকারির পুরো প্রক্রিয়া অনলাইন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে অনিয়ম ঠেকানো এবং কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ...
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রীসহ আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের কারো দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ...
হরমুজ প্রণালিতে একটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না। সবার আইনি সুরক্ষা নিশ্চিত হবে। আজ রোববার...
পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর