ঈদের শুভেচ্ছা জানানোয় নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তার জবাবে তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সদ্ভাবের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে।

এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।