দিল্লিতে আওয়ামী লীগের কর্মসূচী বাতিল, যা বললেন প্রতিমন্ত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ হওয়ার পথে এগোচ্ছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে তিনি আরও বলেন, কোনো চাপে নয়, চাহিদার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনছে সরকার। 

দিল্লিতে গত ২৯ আগষ্ট আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার আয়োজন করে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব। তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত তা বাতিল করেন আয়োজকরা।

ভারত সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা। দিল্লির এই পদক্ষেপ দুই দেশের মধ্যে হৃদ্যতা তৈরির পথ প্রশস্ত করবে বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচী বাতিল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'ওইভাবেইতো এদেরকে ডিল করা উচিৎ। তারা (দিল্লি) যে পদক্ষেপ নিয়েছে সেটা ইতিবাচক। এটাই স্বাভাবিক হওয়া উচিৎ। আমরা যেভাবে ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে জায়গা দিব না ঢাকায়, একইভাবে আমরাও আশা করি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীরও দিল্লি বা ভারতের সার্বভৌম ভূখণ্ডে কোনো জায়গা হবে না।'  

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তৎপরতা গত ৫ আগষ্ট দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বাধাগ্রস্ত হয়। তবে আগের অবস্থানে পরিবর্তনের কথা জানিয়ে হুমায়ুন কবির বলেন, দুই দেশের সুবিধামত সময়েই হবে সফর।

তিনি বলেন, 'গত ৫ আগস্টের ঘটনা বাংলাদেশের মানুষের অনুভূতিকে আঘাত করেছে। আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে তাঁদেরকে (ভারতকে) জানিয়েছি, যেমনটা আপনারা সবাই জানেন। তো এখন আলাপ-আলোচনা চলছে। তো দেখি, একটা পর্যায়ে সুবিধামতো সময়ে অবশ্যই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।'  

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনতে বাংলাদেশ রাজি বলে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের তথ্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এশিয়ার এভিয়েশন হাব করার পরিকল্পনা সরকারের। এজন্য প্রয়োজন ৭০ থেকে ৮০টি উড়োজাহাজ। তাই চুক্তির বাইরেও মার্কিন বোয়িং কেনা হবে।

তিনি বলেন, 'কোনো চাপে না, এটা (অতিরিক্ত বোয়িং ক্রয়) আমাদের এভিয়েশনের চাহিদা অনুযায়ী (হচ্ছে)। যেমনটা আমরা বলেছি, বাংলাদেশে কিন্তু আমাদের যথেষ্ট ফ্লিট নেই। আমাদের ফ্লিট ক্যাপাসিটি বাড়ানো প্রয়োজন। অন্যথায় আমরা বিভিন্ন রুটে সেবা দিতে পারব না, নতুন নতুন রুট চালু করতে পারব না। আমরা লোকসানের সম্মুখীন হচ্ছি...আমারা আমাদের চাহিদা অনুযায়ী কেনার সক্ষমতা যেখানে আছে, আমরা কিনতে থাকব।' 

এর আগে মক্কা প্যাক্ট নিয়ে যেকোনো সিদ্ধান্তই দেশের স্বার্থ বিবেচনা করে নেয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর