বাজেটের আগে সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী

বাজেট অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের সভা করেছে সরকারি দল বিএনপি। শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারি দলের সংসদ সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

রোববার বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ত্রয়োদশ সংসদ গঠনের পর এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন বসেছিল ১১ মার্চ।