বাজেট উত্থাপন ১১ জুন: চিফ হুইপ

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। শনিবার সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, ‘১১ জুন বাজেট উত্থাপন করা হবে। এরপর সকাল–বিকেল সেশন বসবে। আর ৩০ জুনের মধ্যে বাজেট পাস হবে।’

সভার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সব মন্ত্রীর কথা শুনেছেন। সব মন্ত্রণালয়ের কাজের বিষয়ে তিনি অবগত। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কারিকুলাম পরিবর্তন করা। মিড ডে মিলে যারা মানসম্মত খাবার দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চীনের সাথে ১ হাজার শয্যাবিশিষ্ট ৫টি হাসপাতাল নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘এর মধ্যে ১টি হাসপাতাল হবে শুধুমাত্র নারী ও শিশুদের জন্য।’

মো. নুরুল ইসলাম বলেন, ‘তেল আনতে ইতিমধ্যে এক লাখ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে। দেশে অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার।’

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।

বাজেট অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার বিকেল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ত্রয়োদশ সংসদ গঠনের পর এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন বসেছিল ১১ মার্চ।

বাজেট অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের সভা করেছে সরকারি দল বিএনপি। শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা হয়।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও, পদে বহাল থাকবেন। ছুটিতে থেকে আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি। আজ বুধবার সকালে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভ্রমণ নয়, বরং ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফিফা বিশ্বকাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। কাল সকাল ৬টায় হন্ডুরাসের বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভোর ৪টায় ব্রাজিল-মিশর লড়াই। আলাদা ম্যাচে নামবে ইউরোপের দুই জায়ান্ট...
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের।
গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের নামে বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এ...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসবের জন্য তৈরি একটি মঞ্চ দুই দফায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অনুষ্ঠানটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অংশ নেওয়ার কথা ছিল। এ সময়...
লোডিং...

এলাকার খবর