তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগের অবস্থানেই রয়েছে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগের অবস্থানেই রয়েছে বেইজিং। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে দেশটি প্রস্তুত বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে রাজধানী ঢাকার দূতাবাসে এক সংবাদ সম্মলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্করে নতুন মাইলফলক রচিত করছে। আস্থার নতুন ধাপে পৌঁছেছে দুই দেশ।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সহযোগিতা ক্ষেত্রে বিস্তৃত এ সফর উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন তার আগের অবস্থানেই রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বেইজিং।

আগে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করেছে কোম্পানি এখন দুই দেশের বিশেষজ্ঞ এই কাজ করবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত।

তিনি আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডর এ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।