পর্যটন খাতের উন্নয়নে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ স্বাক্ষর হবে: পর্যটনমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। যৌথ কমিটি গঠন করে সাংস্কৃতিক একক নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। 

সোমবার দুপুরে সচিবালয়ে দেশের সংস্কৃতি ও পর্যটন খাত নিয়ে দুই মন্ত্রণালয়ের যৌথ চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।  

পর্যটনমন্ত্রী বলেন, দুই মন্ত্রণালয় একসঙ্গে কাজ করলে পর্যটন খাত থেকে জিডিপির ৭ থেকে ৮ শতাংশে অর্জন সম্ভব। 

এসময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু পর্যটন দিয়েই অনেক দেশের অর্থনীতি গড়ে উঠেছে। সে লক্ষ্যে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যগুলো বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। 

মাগুরা জেলায় প্রাচীন একটি নগরী আবিষ্কৃত হচ্ছে বলেও জানান সংস্কৃতিমন্ত্রী। 

দুই মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোকে পর্যটনবান্ধব করে তোলা, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর