সবার চেষ্টায় পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের প্রভাব আর আশঙ্কা নয়, বাংলাদেশ এখন সেই বাস্তবতার মুখোমুখি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই মিলে চেষ্টা করলে পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেন তিনি। 

আজ বৃহস্পতিবার রাজধানীতে পরিবেশ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ৫ বছরে ২৫ কোটি গাছ রোপনের কথা আবারও বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, পাহাড় কাটা, বন উজার রোধে কঠোর অবস্থানে সরকার। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার থাকার আহ্বানও জানাচ্ছি।

এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে ৩ জন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩ সংগঠনের হাতে পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।