১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানই থাকত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
আজ শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ কথা বলেন তিনি ।
এ সময় স্পিকার বলেন, ‘১৯৭১ ইস্টবেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তানই থাকত। রাজনীতিবিদরা স্বাধীনতার কথা চিন্তাও করেননি। তাজউদ্দীন আহমদ বলার পরও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়ার রহমান। যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। অথচ বলা হয়েছে ৭ মার্চের একটি ভাষণের ফলে মানুষ যুদ্ধে গেছে।’
তিনি বলেন, ‘রাজনীতিবিদরা কাউকে কৃতিত্ব দিতে চান না। মেজর জিয়ার আহ্বানেই মুক্তিযুদ্ধ হয়েছে। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়।’
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘কীসের রাষ্ট্রপতি, কীসের প্রধানমন্ত্রী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপরে কেউ না। সবার উপরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।’