দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব ২০২৬  উদ্যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বিশেষ এই বাস সার্ভিস আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে। এ উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রয় ও রিজার্ভের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে জেলার মধ্যে এবং আন্তঃজেলা সার্ভিসের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। যাত্রীসাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।

এই বিশেষ বাস সার্ভিসের জন্য বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।

‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’র সেবা গ্রহণ এবং এই সার্ভিস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যাত্রীসাধারণকে বিআরটিসি প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় কন্ট্রোলরুমে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর