মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমে জট কমবে: আইনমন্ত্রী 

অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে পঞ্চগড়, টাংগাইল ও কক্সবাজারসহ দেশের দশটি জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, মধ্যস্থতা কার্যক্রমের ক্ষেত্রে জনগণকে হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত প্রত্যাহার হবে না।

নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে মে, চার মাসে আদালতে ৬২.০২ শতাংস মামলার হার হ্রাস পেয়েছে বলেও জানান আইনমন্ত্রী।