শেখ হাসিনা ফেরার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

দেশে ফিরলে আইনের মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছি। তিনি দেশে ফিরলে আইনের মাধ্যমেই তাঁর ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’

এ সময় আইনমন্ত্রী জানান, শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিশেষ ট্রাইব্যুনালের জন্য বিশেষ বিচারক ও আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, ‘দেশে বর্তমানে ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও এজলাস সংকটসহ বিভিন্ন কারণে দেশের বিচারব্যবস্থা দৈন্যদশার মধ্য দিয়ে চলছে।’

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী মাগুরা জেলা মিলনায়তনে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়ে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বাইসাইকেল, ফলদ বৃক্ষের চারা এবং সেলাই মেশিন বিতরণ করেন।

৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব...
কোন আইনের পরিবর্তন দরকার মনে হলে সেটা ড্রাফট করে আইনমন্ত্রনালয়ে পাঠানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মাদ আসাদুজ্জামান। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 'ল ফেস্ট' অনুষ্ঠানে...
মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াত’ শব্দ যুক্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, জামায়াতে ইসলামীর আপত্তির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর