চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আজ সোমবার চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন এই অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ-চীনের পারস্পরিক বন্ধুত্বের অন্যতম নিদর্শন হতে যাচ্ছে। যাতে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হচ্ছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ স্থানীয় সাংসদরা। 

প্রায় ৮০০ একর জায়গা জুড়ে এই অর্থনৈতিক অঞ্চল তৈরিতে ব্যয় হচ্ছে ৪ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে ১৭২২ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। ২৪৬৭ কোটি টকা চীনা ঋণ। ২০৩০ সালের ডিসেম্বরে এটির কাজ শেষ হলেও আগামী ১৮ মাসের মধ্যে এখানে উৎপাদন শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।