রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদকে। গুঞ্জনের কথা স্বীকার করে তিনি জানান, পদত্যাগ রাষ্ট্রপতির বিষয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাঁকে জিজ্ঞেস করতে হবে। পদত্যাগ করার অপশন তো তাঁর আছে। এতে সরকারের তো কিছু করার নেই। পদত্যাগ করলে সেটা স্পিকার দেখবেন।’

অবশ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন নতুন কিছু নয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গত ৮ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। 

সে সময় রাষ্ট্রপতিকে অপসারনের দাবি তুলেছিল এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে বিক্ষোভও হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়  রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে কোনো অনুষ্ঠানে তেমন একটা দেখাও যায়নি।

তবে সাংবিধানিক সংকট হতে পারে এমন আশঙ্কায় বিএনপি সে সময় এ দাবিতে একমত হয়নি। পরে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তার সংসদ ভবনের সামনে তাকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনেও তিনি বক্তব্য রেখেছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার জোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কখনো কখনো গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের মধ্যে কয়েজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
খুলনায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
লোডিং...

এলাকার খবর