আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে। যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। বাকিগুলো সংবিধান সংশোধন কমিটির কাজ করবে। জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যতটুকু আইনগত পদক্ষেপ নেওয়া দরকার ততটুকুই নেওয়া হয়েছে। শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন, তিনি দেশে ফিরলে আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে।