প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি: ইশরাক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর কাছে তিনি এ অব্যাহতি চেয়েছেন বলে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

ইশরাক হোসেন বলেন, আজকের দিন থেকে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি সদয় সম্মত হয়েছেন। দল যাতে বিব্রত না হয় সেজন্য পদত্যাগের সিদ্ধান্ত।

অস্ত্র হাতে অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, থানাকে জানিয়ে আমরা মাদকবিরোধী অভিযানে যাই। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নিয়ে যাই। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, আমরা তাদের আইনের হাতে তুলে দেব। আমি সেখানে জমি দখল বা চাঁদা আদায় করতে যাইনি।

ইশরাক হোসেন বলেন, বেশিরভাগ মিডিয়া এই অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। আমি দূঢ়ভাবে বিশ্বাস করি সেদিন কোনো ভুল আমি করিনি। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি।

ঢাকা সিটির মেয়র পদে নির্বাচনে প্রার্থিতা করা প্রসঙ্গে ইশরাক বলেন, মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর, তবে দল যদি মনে করে মেয়র পদে নির্বাচনের জন্য আমি যোগ্য; তার শতভাগ প্রস্তুতি আছে। এর বাইরে অন্য কাউকে দল সমর্থন দিলে তাঁর হয়ে কাজ করব।

অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ইশরাককে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়েছে রোববার। এরই প্রতিক্রিয়ায় আজ সকালে ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে তিনি লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।

জানা যায়, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে খবর ছড়িয়ে পড়ে রাতে। তবে তখন এটি সম্পূর্ণ গুজব দাবি করেন ইশরাক হোসেন।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

বিরোধীদল বিএনপির মতো করে জুলাইকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণঅভ্যুত্থানকে ধারণ করলে জুলাই ইস্যুতে তারা সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতো, বলেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।
অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত হলে...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে  আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৩৪২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। রোববার  রাতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা...
সৌদি আরবে দুই বাংলাদেশিকে মৃত‍্যুদণ্ড দেওয়ার বিষয়ে দুদেশের মধ‍্যে তথ‍্য আদান–প্রদান নিয়ে ঘাটতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের...
শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর