রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট অব্যাহত আছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। গত কয়দিনের মতো আজ রোববারও এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস। গ্যাসের স্বল্পতার কারণে আজও বন্ধ রয়েছে একাধিক সিএনজি স্টেশন।
গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন যানবাহনের চালকরা। তারা জানান, প্রয়োজনের অর্ধেকেরও কম গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে তাদের।
এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে। ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে।