গ্যাস সংকটে গাড়ি ‘চলছে না, জ্বলছে না’ চুলাও 

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে কমেনি। গত কয়দিনের মতো আজ বুধবারও ভোগান্তি দেখা গেছে।

দিনভর সিএনজি স্টেশন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত পাম্পগুলো বন্ধ থাকায় সড়কে এসব যানবাহনের সংখ্যা কমে গেছে।

চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মিলছে প্রয়োজনের অর্ধেক গ্যাস। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে।

এদিকে তীব্র গ্যাস সংকটে বাসা বাড়িতে রান্নায় বিঘ্ন ঘটছে। কোথাও কোথাও একেবারেই চাপ কম থাকায় বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে নগরবাসীকে।

দেশে চলমান গ্যাসসংকটের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, আর বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।...
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তাঁর আগমন ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। পাশাপাশি ঢাকা...
আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাসভবনে জব্দকৃত মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুদক। মূল্যবান আসবাব, ইলেকট্রনিক্স, নথিপত্রসহ...
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে যোশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব‌্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ‌্যাম ভান্ডারি। এ সময় সার্ক কার্যকরের বিষয়ে একমত পোষণ করেছেন তারা। আজ...
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর