মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের দখল হয়ে যাওয়া জমি আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার সকালে বিচারপতি খিজির আহমেদ ও জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দেন।
একটি জাতীয় পত্রিকায় বেদখল হওয়া সংক্রামক হাসপাতালের জমি সংক্রান্ত খবর প্রচার হয় এবং পরে এ নিয়ে রিট আবেদন করা হয় বলে জানান রিটকারী আইনজীবী শফিকুল ইসলাম।
তিনি জানান, ৩২ একর উক্ত জমির মাত্র ৮ একর জমি হাসপাতালের দখলে আছে, বাকি সব বেদখল হয়ে যায়। এ নিয়ে রিট হওয়ার পর বেদখল জমি উদ্ধারে রুল জারি করে নির্দেশ দেন হাইকোর্ট।