প্রবাসীদের পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি চায় হাইকোর্ট

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের জন্য অপেক্ষায় থাকা সব আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের জন্য অপেক্ষায় থাকা সব আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দীর্ঘদিন ধরে সরবরাহ করা হচ্ছে না। গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ সংযুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবির পক্ষ থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে প্রবাসীদের পাসপোর্ট বা নবায়নের দ্রুত করার আদেশ দেন আদালত। 

রিটের শুনানি শেষে আদালত পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। পাশাপাশি ৯০ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রিটকারী সংগঠনের আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে চিঠি ইস্যু করার নির্দেশনা দিয়েছে। যাতে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসগুলোতে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তি করে।

 

প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাবে সে অনুযায়ী তাদের ব্যবসা বা বাড়ি করার জন্য সরকার ঋণ দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার সকালে...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর